ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঢাকা সিটি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ ইশরাকের, গুলির ঘটনা নিয়েও ব্যাখ্যা Logo হাইমচরে হিফজ প্রতিযোগিতায় হযরত আলী মাদ্রাসার শ্রেষ্ঠত্ব Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের বিসিএস জয়, প্রথম পদায়ন বৃন্দাবন সরকারি কলেজে Logo সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১ Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২ বন্ধু Logo মাধবপুরে ১৪টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার Logo লাখাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ Logo লাখাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ Logo দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন Logo বাংলাদেশে ভারতীয় ভিসার সব ক্যাটাগরি চালু, প্রধান সমস্যা স্লট বুকিং

হাইমচরে হিফজ প্রতিযোগিতায় হযরত আলী মাদ্রাসার শ্রেষ্ঠত্ব

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচরে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতায় চারটি বিভাগেই প্রথম স্থান অর্জন করেছে হযরত আলী (রা.) হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। উপজেলা পর্যায়ে এ সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর হাইমচর উপজেলা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হিফজ বিভাগের শিক্ষার্থীরা পাঁচ, দশ, বিশ ও ত্রিশ পারা—এই চারটি বিভাগে অংশ নেন।

প্রতিযোগিতায় পাঁচ পারা বিভাগে প্রথম স্থান অর্জন করেন হযরত আলী (রা.) হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ মুস্তাকিম। দশ পারা বিভাগে প্রথম হন শাহাবউদ্দিন, বিশ পারা বিভাগে হাফেজ আহমেদ এবং ত্রিশ পারা বিভাগে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। চারজনই একই মাদ্রাসার শিক্ষার্থী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রাশেদ বিন মুহসিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের মুমিনবাড়ি মাদ্রাসার সভাপতি আলহাজ মাওলানা ইমদাদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের দারুল হাবীব মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা এনায়েতুল্লাহ।

প্রতিযোগিতায় দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান অর্জনকারী প্রতিযোগীদের বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া সপ্তম থেকে পঞ্চদশ স্থান অর্জনকারীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান।

অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার মুহতামিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পবিত্র কোরআন হিফজ, বিশুদ্ধ তিলাওয়াত ও ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আয়োজকেরা মনে করেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

ঢাকা সিটি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ ইশরাকের, গুলির ঘটনা নিয়েও ব্যাখ্যা

error:

হাইমচরে হিফজ প্রতিযোগিতায় হযরত আলী মাদ্রাসার শ্রেষ্ঠত্ব

আপডেট সময় ০৬:২৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬