ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসিরনগরের কৃষক হাবিবুর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ Logo মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ Logo মাধবপুরে ৭ দফা দাবিতে দলিল লিখকদের মানববন্ধন Logo ঐতিহ্যবাহী হরিপুর নৌকা বাইচ ঘিরে ব্যাপক প্রস্তুতি, উৎসবের আমেজ Logo মাধবপুরে টিএন্ডটি এক্সচেঞ্জে এখন কাজ নেই Logo আইফোনের এআই ফিচার নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন: গ্রাহকদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল Logo রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির Logo মদিনায় মসজিদে নববী থেকে বিশ্বম্ভরপুরের ওমরাহযাত্রী নারী নিখোঁজ, পরিবারের আকুতি Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গিয়ে পালানোর সুযোগ দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড Logo লাখাইয়ের কৃতি সন্তান ডা. জি এম মঈন উদ্দিন পেলেন PGPN সার্টিফিকেট

মাধবপুরে ৭ দফা দাবিতে দলিল লিখকদের মানববন্ধন

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুরে সাত দফা দাবিতে মানববন্ধন করেছেন সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সদস্যরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চারাভাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দলিল লিখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সহসভাপতি শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, মানরুল হোসেন, সৈয়দ রশিদুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লিখকদের পেশাচ্যুত করা যাবে না। তাদের আইন মন্ত্রণালয়ের অধীনেই রাখতে হবে। ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার কোনো উদ্যোগও তারা মেনে নেবেন না। পাশাপাশি বর্তমানে প্রচলিত দলিল সম্পাদন পদ্ধতি বহাল এবং প্রতিটি দলিলের বিপরীতে ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী দেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে—দলিল লিখকদের পেশাচ্যুত না করা, প্রতিটি দলিলের বিপরীতে ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী দেওয়া, লাইসেন্সপ্রাপ্ত দলিল লিখক ছাড়া অন্য কাউকে দলিল লেখা বা মুসাবিদার সুযোগ না দেওয়া, সরকারি খরচে দলিল লিখকদের বিশ্রাম ও নামাজের স্থান নির্মাণ, পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখার কারণে দলিল লিখকদের আসামি না করা, সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ছাড়া নতুন ব্যক্তিকে দলিল লেখার লাইসেন্স না দেওয়া এবং দলিল লিখকদের দলিল কবলা/দলিল পাঠের অনুমতি দেওয়া।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়মে জমি-জমা সংক্রান্ত দলিল লেখার কাজ করে আসছেন দলিল লিখকরা। তাদের পেশা ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

মানববন্ধন থেকে সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসিরনগরের কৃষক হাবিবুর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪

error:

মাধবপুরে ৭ দফা দাবিতে দলিল লিখকদের মানববন্ধন

আপডেট সময় ০১:৪৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬