ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের কৃতি সন্তান ডা. জি এম মঈন উদ্দিন পেলেন PGPN সার্টিফিকেট Logo আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ Logo ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন: বেড়েছে ব্যয়সীমা, জামানত ও প্রার্থিতা বাতিলের ক্ষমতা Logo মাধবপুরে অবৈধভাবে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে ৩ দিন থাকবে চিকিৎসক, স্বস্তি দরিদ্র রোগীদের Logo লাখাইয়ে প্রথমবার মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন Logo অলি উল্লাহর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের শোক Logo নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার: Logo মাধবপুরে মনতলা উচ্চ বিদ্যালয়ে চুরি, তালা ভেঙে সিঙ্ক-ট্যাপ নিয়ে গেল চোরেরা Logo সনদ জাল ধরা পড়ার পাঁচ বছরেও কার্যকর ব্যবস্থা নেই, শিক্ষক পদও শূন্য না হওয়ায় পাঠদান ব্যাহত

লাখাইয়ের কৃতি সন্তান ডা. জি এম মঈন উদ্দিন পেলেন PGPN সার্টিফিকেট

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি :
শিশুদের পুষ্টি, স্বাভাবিক বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে উচ্চতর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় হবিগঞ্জের লাখাইয়ের কৃতি সন্তান ডা. জি এম মঈন উদ্দিন (সাঁকো)-কে মর্যাদাপূর্ণ Post Graduate Program in Pediatric Nutrition (PGPN) সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে PGPN PRO Certificate Giving Ceremony-তে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ স্বীকৃতি তুলে দেওয়া হয়।

ডা. জি এম মঈন উদ্দিন (সাঁকো) লাখাই উপজেলার স্বনামধন্য সিংহ গ্রামের কৃতি সন্তান। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদের সুযোগ্য সন্তান।

তাঁর এ অর্জনের খবরে লাখাই উপজেলাসহ সিংহ গ্রামের মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

শিশুদের পুষ্টি, পুষ্টিহীনতা প্রতিরোধ এবং শারীরিক ও মানসিক বিকাশের বিষয়ে উচ্চতর জ্ঞান অর্জনের মাধ্যমে ডা. জি এম মঈন উদ্দিনের চিকিৎসাসেবায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা শিশুদের চিকিৎসা ও পুষ্টিসেবায় আরও কার্যকরভাবে কাজে লাগবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ডা. জি এম মঈন উদ্দিন (সাঁকো)-এর এ সাফল্যে তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা গর্বিত। শিশুদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তাঁর অর্জিত জ্ঞান ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সবার।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের কৃতি সন্তান ডা. জি এম মঈন উদ্দিন পেলেন PGPN সার্টিফিকেট

error:

আপডেট সময় ০৮:৩০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬