ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর সীমান্তে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার জয়নগর এলাকায় এ অভিযান পরিচালনা করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মঘর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৯৯২/২২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারতের দিক থেকে ১৪-১৫ জন ব্যক্তি ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।

বিজিবির টহলদল তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে পলিথিন ও কাগজ দিয়ে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা মালিকবিহীন ভারতীয় মাদকদ্রব্যের বিষয়ে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে ধ্বংসের জন্য মাদকদ্রব্যগুলো ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) আরও জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্তে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

মাধবপুরে ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ উদ্ধার

আপডেট সময় ০৫:৩৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬