
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে হবিগঞ্জের লাখাইয়ে ঐতিহাসিক কৃষ্ণপুর গণহত্যা দিবস ২০২৬ পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের নির্মম হত্যাকাণ্ডের শিকার শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে কৃষ্ণপুর শহীদ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন লাখাই উপজেলার বিআরডিবির প্রকল্প কর্মকর্তা (পজীপ) কেএম আব্দুস সাহেদ। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা মো. সুন্দর আলম, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ১৯৭১ সালের ১১ সেপ্টেম্বর কৃষ্ণপুরে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শহীদদের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করা হয়।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের রক্তস্নাত ইতিহাস ও কৃষ্ণপুরের শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শহীদদের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
বাংলার খবর ডেস্ক : 



















