ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে ৩০৩ রোগীর চোখের অপারেশন Logo মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল Logo চিকিৎসক ছাড়াই চলছে নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে ৩০৩ রোগীর চোখের অপারেশন

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার;

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নকে ছানিমুক্ত করার লক্ষ্যে ৩০৩ জন চক্ষু রোগীর বিনামূল্যে চোখের অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কয়েক দিন ধরে চক্ষু রোগী শনাক্ত ও প্রাথমিক বাছাইয়ের পর মঙ্গলবার আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অপারেশনের জন্য রোগীদের চূড়ান্ত তালিকা করা হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার থেকে পর্যায়ক্রমে বাছাই করা ৩০৩ জন রোগীকে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চোখের অপারেশন করা হবে। অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা রোগীদের বিনামূল্যে দেওয়া হবে।

নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে, অরবিস ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

জানা গেছে, নোয়াপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পৃথকভাবে চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে রোগীদের প্রাথমিক পরীক্ষা ও বাছাই করা হয়। এসব ক্যাম্পে ছানি ও অন্যান্য চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের শনাক্ত করা হয়। পরে অপারেশনের জন্য উপযুক্ত রোগীদের তালিকা তৈরি করে চূড়ান্ত বাছাই সম্পন্ন করা হয়।

আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার অনেক মানুষ অর্থাভাবে চোখের প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেন না। বিশেষ করে ছানি আক্রান্ত বয়স্কদের অনেকেই সময়মতো চিকিৎসা না পাওয়ায় দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে থাকেন। এসব মানুষের বিনামূল্যে চিকিৎসা ও অপারেশনের সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল বলেন, ইউনিয়নের কোনো মানুষ যেন অর্থের অভাবে চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ কার্যক্রম নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে নোয়াপাড়া ইউনিয়নকে শতভাগ ছানিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, বিনামূল্যে চোখের অপারেশনের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এর মাধ্যমে দরিদ্র ও অসহায় রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ পাবেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান বলেন, দরিদ্র ও অসহায় রোগীদের জন্য নেওয়া এমন একটি উদ্যোগ অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। এ ধরনের কার্যক্রম সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে ৩০৩ রোগীর চোখের অপারেশন

error:

আপডেট সময় ০২:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬