ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে একসঙ্গে নিখোঁজ চার শিশু, দুই দিন পর মিলল সন্ধান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রাম ও বড়জ্বালা বিজিবি ক্যাম্প এলাকা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার শিশুর সন্ধান পাওয়া গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দেবপুর মদিনা মার্কেট এলাকায় তাদের পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে শিশুদের বাড়িতে নিয়ে আসেন।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে চার শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

নিখোঁজ চার শিশু হলো ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রামের মনির হোসেনের ছেলে খায়রুল ইসলাম (১১), আবুল কাশেমের ছেলে কুদ্দুস মিয়া (১০), সালেহ আহমেদের ছেলে অনিক মিয়া (১০) এবং রিপন মিয়া (১২)।

পরে সোমবার দেবপুর মদিনা মার্কেট এলাকায় চার শিশুর সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাদের নিয়ে আসেন। শিশুদের নিরাপদে ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে পরিবারগুলোতে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ চার শিশুকে তাদের পরিবার ফিরে পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ
error:

মাধবপুরে একসঙ্গে নিখোঁজ চার শিশু, দুই দিন পর মিলল সন্ধান

আপডেট সময় ০৪:৩৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬