ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

মাধবপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

  • শেখ ইমন আহমেদ
  • আপডেট সময় ০৬:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৮৬৯ Time View

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুরে বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের রং জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ তেলিয়াপাড়া বিওপির টহল দল, নায়েব সুবেদার মো. জাকির হোসেনের নেতৃত্বে, মাধবপুর উপজেলার সীমান্তবর্তী তেলিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়, ফলে মালিকবিহীন অবস্থায় মাদক ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

অভিযানে ১৪ কেজি ভারতীয় গাঁজা, ৩ বোতল মদ, ২০ প্যাকেট বিড়ি এবং ১৮ প্যাকেট বিভিন্ন ধরনের রং আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৫,১৬০ টাকা।

জব্দকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়ার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাটের কাছে হস্তান্তর করা হচ্ছে, এবং উদ্ধারকৃত রং হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের প্রক্রিয়া চলছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল নিশ্চিত করেছেন যে বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

মাধবপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

আপডেট সময় ০৬:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫