ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিক্ষকসহ অন্য পেশায় যুক্তদের সাংবাদিকতা নিয়ে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্য Logo শাহজিবাজার রাবার বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার Logo সুতাং নদী পুনঃখননে লাখাইয়ে কৃষিজমিতে বালুর স্তূপ, বিপাকে কৃষক Logo মাধবপুরের আদাঐর ইউনিয়নের পূজামণ্ডপে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের শুভেচ্ছা পৌঁছে দিলেন ইমন Logo লাখাইয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ছয় দিনব্যাপী দুর্গোৎসব Logo লাখাইয়ে বেহাল সড়কে দুর্ভোগ, জরুরি রোগী পরিবহনেও চরম ভোগান্তি Logo লাখাইয়ে শীতের আমেজ, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা Logo লাখাইয়ে ১৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo চুনারুঘাটে পূজামণ্ডপ পরিদর্শন করলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ Logo মাধবপুর, বিজিবি-২৫ ব্যাটালিয়ন, জাব্বার আহমেদ, পূজামণ্ডপ পরিদর্শন, শারদীয় দুর্গাপূজা, ধর্মঘর, চৌমুহনী

শিক্ষকসহ অন্য পেশায় যুক্তদের সাংবাদিকতা নিয়ে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্য

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, শিক্ষক কিংবা অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের একই সঙ্গে সাংবাদিকতা করা পেশাগত শৃঙ্খলা ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বুধবার (২১ অক্টোবর) সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) আব্দুস সবুর এবং তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।

বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র ও দায়িত্বশীল পেশা। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সত্যতা নিশ্চিত করা, নিরপেক্ষতা বজায় রাখা এবং জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই এ পেশায় যুক্ত ব্যক্তিদের আচরণবিধি ও নীতিমালা অনুসরণ করা জরুরি।

তিনি আরও বলেন, শিক্ষকরা সরকারের বেতনভুক্ত হওয়ায় তাঁদের অন্য পেশায় যুক্ত হওয়া কিংবা সাংবাদিকতা করার সুযোগ নেই। বর্তমানে বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের সাংবাদিকতার পরিচয় ব্যবহারের অভিযোগ রয়েছে। কেউ শিক্ষকতা, কেউ ব্যবসা কিংবা অন্য পেশায় যুক্ত থেকেও সাংবাদিক পরিচয় ব্যবহার করছেন। এ ধরনের দ্বৈত পেশা সাংবাদিকতার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের ব্যক্তিগত, পেশাগত ও ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে। সংবাদ সংগ্রহ ও প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্ব দিতে হবে। সাংবাদিকতার স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও নিশ্চিত করা প্রয়োজন।

সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত সুবিধা আদায়, প্রভাব বিস্তার কিংবা অন্য কোনো স্বার্থ হাসিল করতে না পারেন, তা নিশ্চিত করা জরুরি। পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নে সাংবাদিক, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

শিক্ষকসহ অন্য পেশায় যুক্তদের সাংবাদিকতা নিয়ে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্য

error:

আপডেট সময় ০৯:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬