ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিক্ষকসহ অন্য পেশায় যুক্তদের সাংবাদিকতা নিয়ে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্য Logo শাহজিবাজার রাবার বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার Logo সুতাং নদী পুনঃখননে লাখাইয়ে কৃষিজমিতে বালুর স্তূপ, বিপাকে কৃষক Logo মাধবপুরের আদাঐর ইউনিয়নের পূজামণ্ডপে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের শুভেচ্ছা পৌঁছে দিলেন ইমন Logo লাখাইয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ছয় দিনব্যাপী দুর্গোৎসব Logo লাখাইয়ে বেহাল সড়কে দুর্ভোগ, জরুরি রোগী পরিবহনেও চরম ভোগান্তি Logo লাখাইয়ে শীতের আমেজ, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা Logo লাখাইয়ে ১৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo চুনারুঘাটে পূজামণ্ডপ পরিদর্শন করলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ Logo মাধবপুর, বিজিবি-২৫ ব্যাটালিয়ন, জাব্বার আহমেদ, পূজামণ্ডপ পরিদর্শন, শারদীয় দুর্গাপূজা, ধর্মঘর, চৌমুহনী

লাখাইয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ছয় দিনব্যাপী দুর্গোৎসব

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হয়েছে। বুধবার বিজয়া দশমীতে দিনব্যাপী বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়।

উপজেলার ৬৭টি পূজামণ্ডপের প্রতিমা নির্ধারিত স্থানে শোভাযাত্রাসহ নিয়ে বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জন উপলক্ষে পূজামণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতি ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসবের শেষ পর্ব সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা বলভদ্র নদী, ধলেশ্বরী নদী ও সুতাং নদীতে বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া কোনো কোনো মণ্ডপের প্রতিমা স্থানীয় জলাশয়ে বিসর্জন দেওয়া হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের লাখাই উপজেলা শাখার আহ্বায়ক আশীষ দাশগুপ্ত বলেন, এ বছর ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও ধর্মীয় সহাবস্থানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, পূজা উদযাপনে পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং স্থানীয় সাংবাদিকেরা সার্বিক সহযোগিতা করেছেন।

উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আশীষ দাশগুপ্ত।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

শিক্ষকসহ অন্য পেশায় যুক্তদের সাংবাদিকতা নিয়ে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্য

error:

লাখাইয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ছয় দিনব্যাপী দুর্গোৎসব

আপডেট সময় ০৮:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬