ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo ওমরাহ শেষে দেশে ফিরলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক Logo মাধবপুরে প্রেমদাময়ী গার্লস হাই স্কুলে অভিভাবক সমাবেশ ও জিপিএ-৫ সংবর্ধনা Logo জামালপুরে চাচা-ভাতিজা হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন Logo দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালনের নির্দেশ Logo লাখাইয়ে পিকআপ-টমটম সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, আহত ৪ Logo হবিগঞ্জে বনাঞ্চলের গাছ চুরির মামলা: বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ আসামি ৬২ Logo সাতছড়িতে মাটির নিচে পিস্তল-ম্যাগাজিন-গুলিসহ অস্ত্র উদ্ধার Logo ক্যান্সারে আক্রান্ত আবু সুফিয়ানের চিকিৎসার খরচ জোগাতে পরিবারের হিমশিম Logo লাখাইয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

ওমরাহ শেষে দেশে ফিরলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক

আফতাবুল ইসলাম মেহরাব, চাঁদপুর প্রতিনিধি: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।

বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর কুদ্দুস মেহনতী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মাঝি, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখনসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদল নেতা সিয়াম মাঝিসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

দেশে ফিরে মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর তাওয়াফ ও মদিনা শরিফ জিয়ারত করে সুস্থভাবে দেশে ফিরতে পেরেছি। সেখানে হাইমচরের সর্বস্তরের জনগণ, বিএনপি পরিবারের সব নেতাকর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করেছি। দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্র ফিরে আসুক, এই দোয়াই করেছি।’

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর কুদ্দুস মেহনতী বলেন, ‘শফিক ভাই হাইমচর বিএনপির ঐক্যের প্রতীক। আল্লাহ তার ওমরাহ কবুল করুন। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব।’

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মাঝি বলেন, ‘শফিক ভাই আমাদের অভিভাবক। তার দেশে ফেরায় যুবদলের নেতাকর্মীরা উৎসাহিত হয়েছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা মাঠে আছি।’

যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন বলেন, ‘আমাদের প্রিয় নেতা শফিক পাটওয়ারী ভাই একজন পরহেজগার ও ত্যাগী নেতা। তিনি সবসময় যুবদলের পাশে থেকেছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন। আল্লাহ তার পবিত্র ওমরাহ কবুল করুন। তার আগমনকে ঘিরে হাইমচর যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘তার নেতৃত্বে আগামী দিনের সব আন্দোলন-সংগ্রামে আমরা রাজপথে থাকব।’

ছাত্রদল নেতা সিয়াম মাঝি বলেন, ‘শফিক চাচার জন্য ছাত্রদলের পক্ষ থেকে অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।’

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

হাইমচরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

error:

ওমরাহ শেষে দেশে ফিরলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক

আপডেট সময় ১০:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬