ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ Logo চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে Logo লোডশেডিংয়ের প্রতিবাদ থেকে হবিগঞ্জে মাহদী হাসান আটক Logo মাতৃত্বকালীন ভাতা কত, পাবেন কীভাবে? বিস্তারিত জেনে নিন Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo ‘শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে’—এসএফএএম শাহজাহান Logo কুমিল্লার দাউদকান্দিতে সামনে ধাক্কা দেওয়া বাসে আগুন, পুড়ে ছাই স্লিপার কোচ Logo লাখাইয়ে পূর্বের মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ Logo চুনারুঘাটে হোসেন আলী মীর গ্রেপ্তার, এলাকায় স্বস্তি Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের এ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন সৈয়দ মোঃ শাহজাহান

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ

ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ নেপালের সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদায় ভূষিত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাঁকে এই সম্মাননা প্রদান করেন। দুই দেশের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সামরিক রীতির অংশ হিসেবে এই উপাধি দেওয়া হয়। চার দিনের সরকারি সফরে বর্তমানে নেপালে অবস্থান করছেন ভারতীয় সেনাপ্রধান।

এর আগে নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে কাঠমান্ডুতে পৌঁছানোর পর জেনারেল শেঠ দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। ১৯৫০ সাল থেকে চলে আসা এই পারস্পরিক সম্মানসূচক প্রথা দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক, পারস্পরিক আস্থা ও কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অনুষ্ঠানে নেপালের উপরাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় রাষ্ট্রদূতসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ

error:

আপডেট সময় ০২:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬