ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর Logo গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার নিয়োগ Logo বিপ্লব কুমার ও গোলাম রাব্বানীর ভাইসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত Logo লাখাইয়ে ৮ ফুট ২ ইঞ্চি গাঁজার গাছসহ গ্রেপ্তার ১ Logo শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: আজ জিরুন্ডা ও বানিয়াচং একাদশের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল Logo তেলিয়াপাড়া সীমান্তে চোরাচালানের ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে Logo আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর: ভোট ২০ আগস্ট Logo সাভারে সিটিটিসির অভিযান: ১৪ পাইপ বোমা ও জেএমবির লিফলেটসহ আটক ১ Logo মাধবপুরে সরকারি কবরস্থানের জায়গা দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ Logo লোডশেডিং ঘিরে উত্তেজনার আশঙ্কা, বিদ্যুৎ অফিসের নিরাপত্তায় থানায় আবেদন

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার, বাংলার খবর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে ডনের আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিনের আবেদন জানিয়ে বলেন, ডনের বিরুদ্ধে এজাহার ও গ্রেপ্তারি পরোয়ানায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং তিনি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। তবে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের তীব্র বিরোধিতা করেন।

এর আগে গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে সিআইডি। ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে হেফাজতে নেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

error:

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

আপডেট সময় ০৮:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬