ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য Logo জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তরুণরা: আসছে ‘উদ্যোগ’ প্রকল্প Logo ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo মাদক নয় মাঠে ফিরুক তারুণ্য: মাধবপুরের চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ Logo ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে পিকআপ-টমটম সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo বাহুবলে দুই খুন মামলার ৫ আসামি চুনারুঘাট থেকে গ্রেফতার: র‌্যাব-৯ Logo যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান Logo কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর Logo চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড Logo মাধবপুরে মায়ের অস্থি সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তরুণরা: আসছে ‘উদ্যোগ’ প্রকল্প

মাসুম মিয়া, স্টাফ রিপোর্টার, বাংলার খবর

দেশের যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এক হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের মাধ্যমে নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের আওতায় কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তরুণরা। নতুন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘উদ্যোগ’।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে এই ঋণ প্রকল্পের কাঠামো ও তহবিলের আকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নতুন এই কর্মসূচিতে গ্রামের শিক্ষিত বেকার যুবকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তাদের ব্যবসা বা আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করার সহজ সুযোগ তৈরি করতেই এই অর্থায়নের ব্যবস্থা করা হচ্ছে। ঋণের সুদের হার, পরিশোধের সময়সীমা এবং আবেদনের প্রক্রিয়া নিয়ে খুব শীঘ্রই প্রজ্ঞাপন জারি করা হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, এই ঋণের জন্য কোনো প্রকার জামানত বা সম্পদ বন্ধক রাখতে হবে না। ফলে যাঁদের জমি বা সম্পত্তি বন্ধক রাখার সামর্থ্য নেই, এমন যোগ্য ও উদ্যোমী তরুণরাও সহজেই ব্যবসা শুরু করতে পারবেন। এছাড়া প্রকৃত উদ্যোক্তা নির্বাচনে উপজেলা পর্যায়ে স্থানীয় কমিটি ও শাখা ব্যবস্থাপকদের মাধ্যমে যাচাই-বাছাই করা হবে, যাতে তদবির বা প্রভাব খাটিয়ে কেউ অন্যায়ভাবে এই সুবিধা নিতে না পারে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য

error:

জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তরুণরা: আসছে ‘উদ্যোগ’ প্রকল্প

আপডেট সময় ০৮:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬