ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদক নয়, মাঠে ফিরুক তারুণ্য—চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ Logo শাহজীবাজারে রাতের আঁধারে অবৈধ সিলিকা বালু উত্তোলনের মহোৎসব Logo শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য Logo জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তরুণরা: আসছে ‘উদ্যোগ’ প্রকল্প Logo ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo মাদক নয় মাঠে ফিরুক তারুণ্য: মাধবপুরের চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ Logo ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে পিকআপ-টমটম সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo বাহুবলে দুই খুন মামলার ৫ আসামি চুনারুঘাট থেকে গ্রেফতার: র‌্যাব-৯ Logo যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান Logo কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

এক ব্যক্তি একাধিক সার ডিলারশিপের মালিক হতে পারবেন না: নতুন নীতিমালা জারি

বাসস, বাংলার খবর

কৃষকদের কাছে নিরবচ্ছিন্ন ও সুষ্ঠুভাবে সার সরবরাহ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়ে ‘সার ডিলার নিয়োগ ও সার ডিলার সংরক্ষণ সংক্রান্ত নীতিমালা-২০২৫ (সংশোধিত)’ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। রোববার (৯ আগস্ট) সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিদপ্তর থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমাম এই আদেশে স্বাক্ষর করেন।

নতুন নীতিমালা অনুযায়ী, একজন ব্যক্তি এখন থেকে একাধিক সার ডিলারশিপের মালিক হতে পারবেন না। এছাড়া প্রতিটি উপজেলায় ইউরিয়া ও নন-ইউরিয়া সার বিতরণের জন্য ন্যূনতম ৯ জন ডিলার রাখা বাধ্যতামূলক করা হয়েছে। তবে জেলার চাহিদা ও কৃষি উৎপাদনের পরিমাণ বিবেচনা করে ডিলারের সংখ্যা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

ডিলার নিয়োগের ক্ষেত্রে উপজেলা কৃষি কর্মকর্তা ও জেলা ডিলার সমবায়ের সুপারিশের ভিত্তিতে জেলা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নতুন ডিলারদের নিজস্ব গুদাম ও সার বিক্রির জন্য সার্ভিস সেন্টার থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

নীতিমালা লঙ্ঘন করলে বা নির্ধারিত শর্ত ভঙ্গ করলে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিল করা হবে। সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং কৃষকদের কাছে সময়মতো সার পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাদক নয়, মাঠে ফিরুক তারুণ্য—চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

error:

এক ব্যক্তি একাধিক সার ডিলারশিপের মালিক হতে পারবেন না: নতুন নীতিমালা জারি

আপডেট সময় ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬