ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর Logo গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার নিয়োগ Logo বিপ্লব কুমার ও গোলাম রাব্বানীর ভাইসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত Logo লাখাইয়ে ৮ ফুট ২ ইঞ্চি গাঁজার গাছসহ গ্রেপ্তার ১ Logo শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: আজ জিরুন্ডা ও বানিয়াচং একাদশের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল Logo তেলিয়াপাড়া সীমান্তে চোরাচালানের ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে Logo আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর: ভোট ২০ আগস্ট Logo সাভারে সিটিটিসির অভিযান: ১৪ পাইপ বোমা ও জেএমবির লিফলেটসহ আটক ১ Logo মাধবপুরে সরকারি কবরস্থানের জায়গা দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ Logo লোডশেডিং ঘিরে উত্তেজনার আশঙ্কা, বিদ্যুৎ অফিসের নিরাপত্তায় থানায় আবেদন

গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার নিয়োগ

আগামীর সময় ডেস্ক, বাংলার খবর

গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া—এই তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমান দায়িত্বপালনকারী পুলিশ সুপারসহ আরও দুই কর্মকর্তাকে হাইওয়ে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলার পুলিশ সুপার করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনার নতুন পুলিশ সুপার এবং সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বদলিকৃতদের মধ্যে গাজীপুরের বর্তমান পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে এবং খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

error:

গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার নিয়োগ

আপডেট সময় ০৮:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬