ঢাকা ১১:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, আটক Logo বুদ্ধিজীবী কবরস্থানে ককটেলসদৃশ বস্তু, ঘটনাস্থলে বিশেষ দল Logo লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের বেহাল সড়ক, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা Logo শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এক কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ Logo মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লাখাইয়ে ৮ ফুট ২ ইঞ্চি গাঁজার গাছসহ গ্রেপ্তার ১

পারভেজ হাসান,লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে বসতঘরের পেছনে বেড়া দিয়ে গাঁজার গাছ চাষের অভিযোগে মো. মহরম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডালপালাসহ প্রায় ৮ ফুট ২ ইঞ্চি লম্বা একটি সতেজ গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। গাছটির ওজন প্রায় ১ কেজি ১০০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহরম আলী ওই গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নির্দেশনায় এবং লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে উপপরিদর্শক (এসআই) মুন্না মিয়া, এসআই বিপুল চন্দ্র দেবনাথ, সহকারী উপপরিদর্শক (এএসআই) অরবিন্দসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মহরম আলী তার বসতঘরের পেছনে পশ্চিম পাশে বেড়া দিয়ে গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করছেন। খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাটিতে চাষ করা অবস্থায় গাছটির সন্ধান পাওয়া যায়। পরে গাছটি মাটি থেকে তুলে জব্দ করা হয়।

লাখাই থানার পুলিশ জানিয়েছে, অবৈধভাবে মাদকদ্রব্যের গাছ চাষের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, মাদকদ্রব্যের অবৈধ চাষ ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, আটক

error:

লাখাইয়ে ৮ ফুট ২ ইঞ্চি গাঁজার গাছসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০৩:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬