ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ৮ ফুট ২ ইঞ্চি গাঁজার গাছসহ গ্রেপ্তার ১ Logo শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: আজ জিরুন্ডা ও বানিয়াচং একাদশের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল Logo তেলিয়াপাড়া সীমান্তে চোরাচালানের ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে Logo আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর: ভোট ২০ আগস্ট Logo সাভারে সিটিটিসির অভিযান: ১৪ পাইপ বোমা ও জেএমবির লিফলেটসহ আটক ১ Logo মাধবপুরে সরকারি কবরস্থানের জায়গা দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ Logo লোডশেডিং ঘিরে উত্তেজনার আশঙ্কা, বিদ্যুৎ অফিসের নিরাপত্তায় থানায় আবেদন Logo তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদির সাক্ষাৎ Logo মাদক নয়, মাঠে ফিরুক তারুণ্য—চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ Logo শাহজীবাজারে রাতের আঁধারে অবৈধ সিলিকা বালু উত্তোলনের মহোৎসব

সাভারে সিটিটিসির অভিযান: ১৪ পাইপ বোমা ও জেএমবির লিফলেটসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, সাভার, বাংলার খবর

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৪টি পাইপ বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বেশ কিছু লিফলেট উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও বোম্ব ডিসপোজাল ইউনিট।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে আরিফ হোসেন (২৮) নামের এক যুবককে আটক করে সিটিটিসি। আটকের সময় তাঁর ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি শক্তিশালী পাঁচটি পাইপ বোমা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুর এলাকার আব্দুল জলিলের মালিকানাধীন বাড়ির নিচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে আরও ৯টি পাইপ বোমা ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

বাড়িটির মালিকের মেয়ে ইলমা জানান, গত ২ আগস্ট আব্বাস আলীসহ দুজন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে এবং ছেলে-মেয়েকে স্কুলে পড়ানোর কথা বলে বাসাটি ভাড়া নিয়েছিলেন। তাঁরা ড্রাইভিংয়ের কাজ করেন বলে জানালেও বাসার ভেতরে এত কিছু লুকিয়ে রাখবেন তা তাঁরা বুঝতে পারেননি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ৮ ফুট ২ ইঞ্চি গাঁজার গাছসহ গ্রেপ্তার ১

error:

সাভারে সিটিটিসির অভিযান: ১৪ পাইপ বোমা ও জেএমবির লিফলেটসহ আটক ১

আপডেট সময় ০২:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬