ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল Logo ধর্মঘরে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা মণ্ডপ কমিটি ও বিএনপির মতবিনিময় Logo হবিগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত Logo হাইমচর থানায় পরিচ্ছন্নতা অভিযান, ওসির সঙ্গে বিডি ক্লিনের মতবিনিময় Logo লাখাইয়ের কৃষকদের তাক লাগানো সাফল্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি কচুরিপানা অপসারণ যন্ত্র Logo বাসে অগ্নিসংযোগ ও নাশকতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নানা তথ্য Logo লাখাইয়ে ভি.ডব্লিউ.বি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ Logo জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান Logo মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদির সাক্ষাৎ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের একদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদি।

সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদি। এর একদিন পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের বিষয়টি সামনে আসে।

এর আগে রোববার ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভেক) একটি অনুষ্ঠানে অংশ নেন দীনেশ ত্রিবেদি। সেখানে শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে দীনেশ ত্রিবেদি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারা সম্মানের চোখে দেখেন। তার বক্তৃতা তিনি একাধিকবার শুনেছেন এবং তাকে জনবান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও জনবান্ধব নেতা হিসেবে উল্লেখ করেন তিনি।

তারেক রহমানের সঙ্গে বৈঠক এবং পরদিন নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের বিষয়টি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্ব বহন করছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল

error:

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদির সাক্ষাৎ

আপডেট সময় ১২:০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬