ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার Logo প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক, সোমবার কাজে ফেরার আশাবাদ Logo মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট Logo মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ Logo সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেফতার Logo সিলেটের জৈন্তাপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮ Logo মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

নিউজ, বাংলার খবর

মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হওয়া ‘ভাইরাল মিজান’ খ্যাত মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রোববার নিয়মিত অভিযאןের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতের বিভিন্ন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এর অংশ হিসেবে আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্টদের ওপর চড়াও হন।

এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে মিজান সিটি করপোরেশন কর্মী ও পুলিশ সদস্যদের ওপর আঘাত করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, আগারগাঁওয়ের ফুটপাতে ‘নিজের হাতে লইয়া খাবেন, ১৪ বার নিয়ে খাবেন’ নামের ছোট একটি ভাতের দোকান চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পান মিজান। ১০০ টাকায় এক পিস গরুর মাংস, ভাত, আলু ও ডাল দেওয়ার কারণে তার দোকানটি ‘গরিবের বুফে’ হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

error:

আপডেট সময় ০৭:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬