ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তরুণরা: আসছে ‘উদ্যোগ’ প্রকল্প Logo ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo মাদক নয় মাঠে ফিরুক তারুণ্য: মাধবপুরের চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ Logo ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে পিকআপ-টমটম সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo বাহুবলে দুই খুন মামলার ৫ আসামি চুনারুঘাট থেকে গ্রেফতার: র‌্যাব-৯ Logo যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান Logo কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর Logo চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড Logo মাধবপুরে মায়ের অস্থি সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু Logo এমপির গলায় রামদা ঠেকিয়ে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, সৎভাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে পিকআপ-টমটম সংঘর্ষে নিহত ১, আহত ৫

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের অলিপুরে পিকআপভ্যান ও ব্যাটারিচালিত টমটমের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে অলিপুর এলাকায় স্কয়ার টেক্সটাইলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান ব্যাটারিচালিত একটি টমটমকে জোরে ধাক্কা দিলে টমটমটি ছিটকে সড়কের ওপর পড়ে যায়। এতে টমটমের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তরুণরা: আসছে ‘উদ্যোগ’ প্রকল্প

error:

ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে পিকআপ-টমটম সংঘর্ষে নিহত ১, আহত ৫

আপডেট সময় ০৭:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬