ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদক নয়, মাঠে ফিরুক তারুণ্য—চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ Logo শাহজীবাজারে রাতের আঁধারে অবৈধ সিলিকা বালু উত্তোলনের মহোৎসব Logo শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য Logo জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তরুণরা: আসছে ‘উদ্যোগ’ প্রকল্প Logo ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo মাদক নয় মাঠে ফিরুক তারুণ্য: মাধবপুরের চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ Logo ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে পিকআপ-টমটম সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo বাহুবলে দুই খুন মামলার ৫ আসামি চুনারুঘাট থেকে গ্রেফতার: র‌্যাব-৯ Logo যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান Logo কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

শাহজীবাজারে রাতের আঁধারে অবৈধ সিলিকা বালু উত্তোলনের মহোৎসব

জালাল উদ্দিন লস্কর, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, বাংলার খবর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় কোনো ধরনের ইজারা বা সরকারি অনুমোদন ছাড়াই পাহাড়ি ছড়া থেকে রাতের আঁধারে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। একটি প্রভাবশালী মহল প্রশাসনের নজর এড়িয়ে ড্রেজার মেশিন বসিয়ে দিনরাত বিপুল পরিমাণ বালু উত্তোলন করে তা বিক্রি করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজীবাজারের ফতেগাজী মাজারের পূর্ব পাশে ফুটবল খেলার মাঠসংলগ্ন পাহাড়ি ছড়া থেকে দীর্ঘদিন ধরে এই অবৈধ বালু উত্তোলন চলছে। সুন্দরপুর গ্রামের হাসান আলীর ছেলে আল আমীন, ইসমাঈল মিয়ার ছেলে আবদুল কাইয়ুম মিয়া এবং মানিকপুর গ্রামের মো. বিপ্লব মিয়াসহ একটি প্রভাবশালী মহল এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রতিদিন ড্রাম ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে এসব বালু বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে, ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

অপরিকল্পিত এই বালু উত্তোলনের ফলে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। ভারী যানবাহনের চলাচলে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়া, পাহাড়ের তীরবর্তী ফসলি জমি ও চা-বাগানের ছড়ার পাড় ভেঙে যাওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া কালভার্ট ও সেতুর নিচ থেকে মাটি সরে যাওয়ায় বর্ষা মৌসুমে বড় ধরনের ধস ও দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

ফরেস্ট বিট কর্মকর্তা শংকর বিষু বলেন, “রাতের আঁধারে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রথীন্দ্র কিশোর রায় জানান, বালু উত্তোলনকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাদক নয়, মাঠে ফিরুক তারুণ্য—চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

error:

শাহজীবাজারে রাতের আঁধারে অবৈধ সিলিকা বালু উত্তোলনের মহোৎসব

আপডেট সময় ০৯:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬