ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাহুবলে দুই খুন মামলার ৫ আসামি চুনারুঘাট থেকে গ্রেফতার: র‌্যাব-৯ Logo যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান Logo কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর Logo চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড Logo মাধবপুরে মায়ের অস্থি সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু Logo এমপির গলায় রামদা ঠেকিয়ে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, সৎভাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা Logo মাধবপুরে বৈকণ্ঠপুর চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, পাল্টা জিডি Logo লাখাইয়ে দপ্তরির ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo আজমিরীগঞ্জে ফল ব্যবসায়ীর মোবাইল নেওয়ার অভিযোগ, এসআইকে প্রত্যাহারের সুপারিশ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বাহুবলে দুই খুন মামলার ৫ আসামি চুনারুঘাট থেকে গ্রেফতার: র‌্যাব-৯

জালাল উদ্দিন লস্কর, বাংলার খবর

হবিগঞ্জের বাহুবলে গ্রামের রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। সোমবার (১০ আগস্ট) গভীর রাতে চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—বাহুবল থানার হিলালপুর এলাকার সবুজ মিয়া (৪৫), আবু সুফিয়ান (২৫), রুবেল মিয়া (৩০), সামছু মিয়া (৪৬) এবং কবির মিয়া (৫৫)।

র‌্যাব জানায়, চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে গত ১৫ জুন দুপুরে বাহুবলের আতিদ্যপুর এলাকার সেলু মিয়া ও তাকে বাঁচাতে আসা হেলাল উদ্দিনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেলু মিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়া সিলেটে চিকিৎসাধীন অবস্থায় রাতে হেলাল উদ্দিনও মারা যান। এই ঘটনায় সেলু মিয়ার স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল উবাহাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাহুবলে দুই খুন মামলার ৫ আসামি চুনারুঘাট থেকে গ্রেফতার: র‌্যাব-৯

error:

আপডেট সময় ০৬:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬