ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর Logo লাখাইয়ে জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসিত ওসি শরীফ আহমেদ: মারামারি-দাঙ্গা কমেছে ৮০% Logo লাখাইয়ে ৫৩৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষার ফল, জানা যাবে ২ভাবে Logo মাধবপুরে ৫৫ বিজিবির অভিযান: ৮ ভারতীয় গরু, ১০ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo রেকর্ড দামে চা বিক্রি: উৎপাদন ও আয়ে এনটিসির নতুন মাইলফলক Logo ইনসেনটিভ কোচিং সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মাধবপুরে ৫৫ বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Logo সৈয়দ মোঃ ফয়সল: উন্নয়ন, সততা ও গণমানুষের আস্থার প্রতীক

লাখাইয়ে ৫৩৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ভোর ৫টা ১০ মিনিটের দিকে লাখাই থানাধীন বুল্লা সড়ক বাজারের গিরেন্দ্র মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের আজম আলীর ছেলে মো. জুটন মিয়া (৩৮) এবং মধ্য সিংহগ্রামের মো. গাজন মিয়ার ছেলে মো. নাঈম হোসেন (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের দিকনির্দেশনায় এসআই আবু কাওছার, এসআই মানিক সাহা, এসআই মুন্না মিয়া, এএসআই আব্দুল হাকিম, এএসআই গোপাল, এএসআই ফিরোজ মিয়া ও এএসআই অরবিন্দুসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে বুল্লা সড়ক বাজারের গিরেন্দ্র মার্কেটের সামনে জুটন মিয়ার গ্যারেজ সংলগ্ন সড়কে তল্লাশি চালিয়ে জুটন ও নাঈমকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। লাখাই উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর

error:

লাখাইয়ে ৫৩৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬