ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়ায় ৩০৫ জনের চোখ পরীক্ষা, ছানি শনাক্ত ৫৫ জন Logo সাবেক প্রধান শিক্ষকের বাসায় চুরি, হাত-পা ও চোখ বেঁধে লুট Logo গুলিস্তানে জাসদ কার্যালয়ের সামনে থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আটক Logo মাধবপুরে ভোররাতে পুলিশের অভিযান, ১২৫ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ Logo লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই গর্ভবতী গাভীর মৃত্যু, নিঃস্ব দরিদ্র খামারি Logo লাখাইয়ে বসতঘরের টাইলস খুঁড়ে ১৪ পদ্মগোখরা ও ২৮ ডিম উদ্ধার Logo অপ্রতিম হত্যা: শোকের মধ্যেই বাবা-মাকে অজ্ঞাত নম্বর থেকে হুমকি Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি, সরকারি চাকরিজীবীদেরও মিলতে পারে দীর্ঘ ছুটি Logo পুলিশকে গোয়েন্দা সক্ষমতা কাজে লাগিয়ে আওয়ামী লীগের সম্পৃক্তদের আইনের আওতায় আনার নির্দেশ

মাধবপুরে ৫৫ বিজিবির অভিযান: ৮ ভারতীয় গরু, ১০ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, বাংলার খবর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮টি ভারতীয় গরু, ১০ কেজি ভারতীয় গাঁজা এবং ২ হাজার ৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা।

শনিবার বেলা ১১টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীনস্থ সাতছড়ি বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি এলাকার দুর্গম পাহাড়ি বনাঞ্চলে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় জঙ্গলের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় ১০ কেজি ভারতীয় গাঁজা, ২ হাজার ৫৮৫ পিস ইয়াবা এবং ৮টি গরু উদ্ধার করা হয়। চোরাকারবারিরা ভারত থেকে এসব অবৈধ পণ্য পাচার করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রেখেছিল বলে ধারণা করছে বিজিবি। তবে অভিযانকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

৫৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত জুলাই মাস থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযানে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ২০০ কেজি ভারতীয় গাঁজা, ২২৫ বোতল ভারতীয় মদ, ১০ বোতল ইস্কফ সিরাপ, ১৬ লিটার বাংলা মদ ও ২ হাজার ৫৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মোট ৮ জন আসামিকে আটক করা হয়েছে।

উদ্ধার করা মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং গরুগুলো কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে আমাদের এই অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়ায় ৩০৫ জনের চোখ পরীক্ষা, ছানি শনাক্ত ৫৫ জন

error:

মাধবপুরে ৫৫ বিজিবির অভিযান: ৮ ভারতীয় গরু, ১০ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আপডেট সময় ০৫:৪৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬