ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইনসেনটিভ কোচিং সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মাধবপুরে ৫৫ বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Logo সৈয়দ মোঃ ফয়সল: উন্নয়ন, সততা ও গণমানুষের আস্থার প্রতীক Logo রেশন-তলবের দাবিতে নোয়াপাড়া চা বাগানে শ্রমিক কর্মবিরতি, স্থবির উৎপাদন Logo ডেপুটি রেঞ্জারের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন Logo নাটোরে হুইপ দুলুকে গুলির চেষ্টা, পিস্তলসহ যুবক আটক Logo তেলিয়াপাড়া স্মৃতিস্তম্ভ পরিদর্শনে বিভাগীয় কমিশনার: ‘মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় সংরক্ষণ জরুরি’ Logo চুনারুঘাটে সাবেক ছাত্রলীগ নেতা ও দূর্নীতিবাজ ডেপুটি রেঞ্জার আশিক’র এলাকায় বসবাস নিয়ে ক্ষোভ Logo মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু পরিবারের অভিযোগ, বিদেশে যাওয়ার টাকার জন্য হত্যা Logo নেত্রকোণায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ: কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

ইনসেনটিভ কোচিং সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ইনসেনটিভ কোচিং সেন্টারের উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার কোচিং সেন্টার প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোচিং সেন্টারের পরিচালক ফখর উদ্দিন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জামাল মোঃ আবু নাছের। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক জামাল মোঃ আবু নাছের বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করা তাদের পড়ালেখায় আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং সংবর্ধনা প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা ইনসেনটিভ কোচিং সেন্টারের মানসম্মত পাঠদান ও শিক্ষার্থীদের সফলতা অর্জনে প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যেই ইনসেনটিভ কোচিং সেন্টার শিক্ষার মান, সুশৃঙ্খল পরিবেশ ও ধারাবাহিক ভালো ফলাফলের মাধ্যমে এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ইনসেনটিভ কোচিং সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

error:

ইনসেনটিভ কোচিং সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় ১১:১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬