
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের যেকোনো প্রয়োজনে লাখাই থানার দরজা সবসময় খোলা থাকবে বলে জানিয়েছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ।
মঙ্গলবার (৫ আগস্ট) লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
বক্তব্যে ওসি শরীফ আহমেদ জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আন্দোলনে অংশ নেওয়া জীবিত যোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
তিনি বলেন, দেশের এই বীর সন্তানদের যেকোনো আইনি সহায়তা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা দিতে লাখাই থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। তাদের জন্য থানার দরজা সবসময় উন্মুক্ত থাকবে।
স্মরণসভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলার খবর ডেস্ক : 






















