ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাটে ৪১তম তাফসীরুল কোরআন মহাসম্মেলন সমাপ্ত, বক্তব্য রাখলেন এমপি ফয়সল Logo জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল Logo মৌলভীবাজারে প্রধান শিক্ষককে মারধর, সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত Logo শীতের ছুটিতে ঘুরে আসুন দেশের ৬ দর্শনীয় স্থানে Logo জামালপুরে ডাবগাছের মগডালে সাড়ে তিন ঘণ্টা, পুলিশের ভয়ে নামলেন না যুবক Logo মালদ্বীপে ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে সংবর্ধনা Logo ইউপি নির্বাচনে প্রার্থী হতে হাইমচরে বিএনপির ১৩০ নেতাকর্মীর পদত্যাগ Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

সততার অনন্য নজির: সরকারি কোষাগারে ২০ লাখ টাকা ফেরত দিলেন লাখাইয়ের ইউএনও

Oplus_16908288

পারভেজ হাসান, বাংলার খবর লাখাই প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম সততা ও দায়িত্বশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। খাল পুনঃখনন প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রকল্পের বরাদ্দকৃত অর্থ থেকে অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা তিনি সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন।

বর্তমান সময়ে যখন বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রায়ই সামনে আসে, তখন সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে অবশিষ্ট অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন মহলে।

জানা গেছে, সরকারি অর্থের প্রতি দায়বদ্ধতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার উজ্জ্বল উদাহরণ হিসেবে তাঁর এই পদক্ষেপকে মূল্যায়ন করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থাও আরও দৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাঁর সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। বিষয়টিকে শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের সৎ ও দায়িত্বশীল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যও একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, সৈয়দ মুরাদ ইসলামের মতো দায়িত্বশীল কর্মকর্তাদের আদর্শ অনুসরণ করে সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সংস্কৃতি আরও শক্তিশালী হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ৪১তম তাফসীরুল কোরআন মহাসম্মেলন সমাপ্ত, বক্তব্য রাখলেন এমপি ফয়সল

error:

সততার অনন্য নজির: সরকারি কোষাগারে ২০ লাখ টাকা ফেরত দিলেন লাখাইয়ের ইউএনও

আপডেট সময় ০৫:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬