ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইনসেনটিভ কোচিং সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মাধবপুরে ৫৫ বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Logo সৈয়দ মোঃ ফয়সল: উন্নয়ন, সততা ও গণমানুষের আস্থার প্রতীক Logo রেশন-তলবের দাবিতে নোয়াপাড়া চা বাগানে শ্রমিক কর্মবিরতি, স্থবির উৎপাদন Logo ডেপুটি রেঞ্জারের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন Logo নাটোরে হুইপ দুলুকে গুলির চেষ্টা, পিস্তলসহ যুবক আটক Logo তেলিয়াপাড়া স্মৃতিস্তম্ভ পরিদর্শনে বিভাগীয় কমিশনার: ‘মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় সংরক্ষণ জরুরি’ Logo চুনারুঘাটে সাবেক ছাত্রলীগ নেতা ও দূর্নীতিবাজ ডেপুটি রেঞ্জার আশিক’র এলাকায় বসবাস নিয়ে ক্ষোভ Logo মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু পরিবারের অভিযোগ, বিদেশে যাওয়ার টাকার জন্য হত্যা Logo নেত্রকোণায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ: কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

মাধবপুরে ৫৫ বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে হবিগঞ্জ ৫৫ বিজিবি। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, ফুচকা, কম্বল ও মদ। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, ভারতীয় অবৈধ মালামাল একটি কাভার্ডভ্যানে করে পরিবহন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল গঠন করে। পরে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার বেজুরা বাসস্টপ এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয় বিজিবি।

শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে চোরাকারবারিরা বিজিবির চেকপোস্টের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যানটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা পরিত্যক্ত কাভার্ডভ্যানটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করেন। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।

একই দিনে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরেকটি কাভার্ডভ্যান থেকে ভারতীয় অবৈধ কম্বল জব্দ করা হয়।

এছাড়া ৫৫ বিজিবির সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দল শুক্রবার রাতে পৃথক অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জাম্বুরাছড়া ও লম্বাটিলা এলাকায় টহল চলাকালে চোরাকারবারিদের লুকিয়ে রাখা সন্দেহজনক বস্তা তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় প্রায় ৮৪৬ কেজি ভারতীয় ফুচকা এবং পাঁচ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে। দেশের অর্থনীতি সুরক্ষায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ইনসেনটিভ কোচিং সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

error:

মাধবপুরে ৫৫ বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় ১০:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬