ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বসতঘরে ঢুকে দখলচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ Logo বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন Logo মেলান্দহে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক নেতা গ্রেপ্তার Logo লাখাইয়ে বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবস পালিত Logo বাবার স্মৃতি বয়ে বেড়ানো দেড় বছরের সুমাইয়া, বাকরুদ্ধ অনুষ্ঠানকক্ষ: সরকারি কর্মকর্তাদের ফ্যাসিবাদ পুনর্জন্ম না দেওয়ার তাগিদ Logo সততার অনন্য নজির: সরকারি কোষাগারে ২০ লাখ টাকা ফেরত দিলেন লাখাইয়ের ইউএনও Logo মাধবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ Logo জুলাই যোদ্ধাদের এবং শহীদদের জন্য লাখাই থানার দরজা সবসময় খোলা: ওসি শরীফ আহমেদ Logo লস্করপুরে বন্যাকবলিত ১৩০ পরিবারকে লাখাইয়ের তেঘরিয়া যুব সংসদের নগদ আর্থিক সহায়তা Logo মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন

লাখাইয়ে বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবস পালিত

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান ২০২৬’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ও বিশিষ্ট তরুণ সমাজসেবক ফজলে রাব্বি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে রাব্বি বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার যে অভূতপূর্ব ত্যাগ, তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শহীদদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, নারী শিক্ষার প্রসারে বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা রবিউল ইসলাম রবি। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বসতঘরে ঢুকে দখলচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

error:

লাখাইয়ে বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবস পালিত

আপডেট সময় ০৯:০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬