
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিছুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজয়নগর উপজেলার পাহাড়পুর গ্রামের বাসিন্দা শিপন মিয়াকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান চলাকালে জব্দ করা বালু জনস্বার্থে চৌমুহনী–তুলসীপুর–বরুড়া সড়কের উন্নয়ন কাজে ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা, নদী ও খালের প্রাকৃতিক প্রবাহ সংরক্ষণ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
বাংলার খবর ডেস্ক : 

























