
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘরে স্বেচ্ছাসেবী সংগঠন আবাবিল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর আবাবিল সোসাইটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রাসেল লস্কর। এতে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক সুলতান লস্করসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয়।
প্রতিষ্ঠার পর থেকে আবাবিল সোসাইটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি স্থানীয়ভাবে প্রশংসা ও সুনাম অর্জন করেছে।
আবাবিল সোসাইটির সভাপতি মো. রাসেল লস্কর বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আবাবিল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই লক্ষ্য ও উদ্দেশ্য সমুন্নত রাখতে সংগঠনটি বদ্ধপরিকর। সমাজের পিছিয়ে পড়া মানুষের যেকোনো মানবিক প্রয়োজনে তাৎক্ষণিক সাড়া দেওয়ার চেষ্টা করা হয়। এ কাজে সংগঠনের সব সদস্যের নিষ্ঠা ও আন্তরিকতা প্রশংসনীয়।
তিনি আরও বলেন, শিমুলঘর গোরস্তানের উন্নয়নে প্রায় ১০ লাখ টাকা সম্ভাব্য ব্যয়ে একটি কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
বাংলার খবর ডেস্ক : 



















