ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ Logo লাখাইয়ের বুল্লা বাজারে গভীর রাতে ওসির পরিদর্শন, জোরদার হচ্ছে নিরাপত্তা Logo বাবরের উদ্যোগে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন বিএনপির ৪৭ নেতাকর্মী Logo তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক Logo ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo বামৈ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মহিলা মেম্বার পদে প্রার্থী মানছুরা আক্তার লিপি Logo জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo লাখাইয়ের বুল্লা বাজারে বাঁশের তৈরি পণ্যের পসরা সাজিয়ে বসেন শামছু মিয়া Logo যোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন Logo জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাসের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত, ট্রাক্টরসহ দুই যান জব্দ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মৃদুল সূত্রধর (৪০) নামে এক কাঠমিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলটিকে সাইড দিতে গিয়ে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার কামড়াপুর এলাকার ব্রিজসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বুল্লা গ্রামের কাঠমিস্ত্রি মৃদুল সূত্রধর ও শৈলেশ সূত্রধর কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তারা কামড়াপুর রাস্তার পাশে পৌঁছালে একটি মোটরসাইকেল ট্রাক্টরকে ওভারটেক করার সময় মৃদুল সূত্রধরকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। একই সময় মোটরসাইকেলটিকে সাইড দিতে গিয়ে ট্রাক্টরটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায়।

গুরুতর আহত মৃদুল সূত্রধরকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এসআই প্রণয় সরকারের নেতৃত্বে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক্টরটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ

error:

লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত, ট্রাক্টরসহ দুই যান জব্দ

আপডেট সময় ১১:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬