ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ Logo আবাবিল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে Logo ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক Logo মাধবপুরে লেবুর দামে অস্বস্তি, হালি ৩০-৪০ টাকা

নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন

Oplus_16908288

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বয়লার মাঠে মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ মেলার উদ্বোধন করেন সায়হাম কটন মিলস ও সায়হাম ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিকেএসইএ’র পরিচালক বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মো. ইশতিয়াক আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মো. ইশতিয়াক আহমেদ বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সৃজনশীলতা, সামাজিক মূল্যবোধ ও আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য আনন্দ-বিনোদনেরও প্রয়োজন রয়েছে। খেলাধুলা ও নির্মল বিনোদন শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিশুরা ক্রমেই ঘরবন্দি হয়ে পড়ছে। তাই পড়াশোনার পাশাপাশি মাঠে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক পরিবেশে আনন্দ করার সুযোগ শিশু-কিশোরদের স্বাভাবিক বিকাশে সহায়ক। এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্যও বাড়ায়।

অনুষ্ঠানে বক্তব্য দেন মেলার আয়োজক ও উদ্যোক্তা নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মো. জাভেদ।

সৈয়দ মো. জাভেদ বলেন, ‘মাসব্যাপী এ মেলা শিশু-কিশোরদের নির্মল আনন্দ ও বিনোদনের অন্যতম স্মৃতি হয়ে থাকবে। স্থানীয় শিশু-কিশোরদের আনন্দের পাশাপাশি পরিবারের সদস্যদেরও বিনোদনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।’

আয়োজকরা জানান, মাসব্যাপী এ আনন্দ মেলায় শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। মেলা চলাকালে স্থানীয় শিশু-কিশোর ও বিভিন্ন বয়সী দর্শনার্থীদের সমাগম হবে বলে আশা করছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন

error:

নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন

আপডেট সময় ০৮:৪৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬