ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার একমাত্র ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র বেড ও জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। কাগজে-কলমে ৫০ শয্যার হাসপাতাল হলেও বাস্তবে ৩১ শয্যার কাঠামো ও জনবল দিয়ে কার্যক্রম চলছে। ফলে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে ফ্লোর, অফিস কক্ষ ও চিকিৎসকদের কক্ষেও রোগীদের রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ৫০ শয্যার বিপরীতে হাসপাতালে ৭৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন ১৭ জন। বেড সংকটের কারণে তাদের কয়েকজনকে বিভিন্ন অফিস ও চিকিৎসকদের কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। নারী, পুরুষ, গর্ভবতী ও শিশু রোগীসহ অন্যান্য রোগীর চাপও রয়েছে। এর আগের দিন শনিবার হাসপাতালে ভর্তি ছিলেন ৮০ জন রোগী। পর্যাপ্ত বেড না থাকায় অনেককেই ফ্লোর ও দাপ্তরিক কক্ষে অবস্থান করতে হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালে জনবল সংকট রয়েছে। রোগীর সংখ্যা বাড়লেও সে অনুযায়ী জনবল বাড়েনি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেওয়া হলেও এখনো সমস্যার সমাধান হয়নি।

তিনি বলেন, জনবল সংকটের কারণে প্রায়ই রোগী ও স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মীদের বাকবিতণ্ডা হয়। নানা সীমাবদ্ধতার কারণে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে না পারায় হাসপাতাল কর্তৃপক্ষও বিব্রত ও নিরুপায়।

রোগী ও স্বজনদের অভিযোগ, দীর্ঘদিনের বেড ও জনবল সংকটে তারা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত শূন্য পদে জনবল নিয়োগ এবং শয্যা সংখ্যা বাড়িয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা

আপডেট সময় ১২:৪৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬