ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে Logo ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক Logo মাধবপুরে লেবুর দামে অস্বস্তি, হালি ৩০-৪০ টাকা Logo নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ কালচারাল ক্লাবের নতুন কমিটি ঘোষণা Logo লাখাইয়ে করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান দুলাল গ্রেপ্তার Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা (ইউএস কটন) ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সায়হাম গ্রুপের উৎপাদন কার্যক্রম, সক্ষমতা ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা দেখতে প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) হবিগঞ্জের মাধবপুরে সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে এসে প্রতিনিধি দলের সদস্যরা উৎপাদন কার্যক্রম, কাঁচা তুলার ব্যবহার, পণ্যের গুণগত মান, মাননিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন।

প্রতিনিধি দলে ছিলেন ইউএস এম্বেসি ও ইউএসডিএর এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কভার্ট (Erin Covert), কৃষি বিশেষজ্ঞ তানভীর মাহমুদ ও তানভীর আহমেদ। এছাড়া কটন ইউএসএর কনসালট্যান্ট মি. জর্জ (Mr. George) এবং আতিয়া কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. আরসালান আলী (Mr. Arsalan Ali) প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা সায়হাম গ্রুপের বিভিন্ন কারখানার উৎপাদন বিভাগ ঘুরে দেখেন। তাঁরা কাঁচা তুলা ব্যবহারের প্রক্রিয়া, উৎপাদন কার্যক্রম, পণ্যের গুণগত মান, মাননিয়ন্ত্রণ ব্যবস্থা, ব্যবস্থাপনা এবং সামগ্রিক উৎপাদন সক্ষমতা সম্পর্কে ধারণা নেন।

এ সময় প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান সায়হাম কটন মিলস ও সায়হাম ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিকেএমইএর পরিচালক শিল্পপতি সৈয়দ ইশতিয়াক আহমেদ। পরে তিনি প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে উৎপাদন, কাঁচা তুলার ব্যবহার, মাননিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্রের কাঁচা তুলার একটি বিশেষ তালিকায় বিশ্বের ২৬টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। ওই তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সায়হাম গ্রুপের অন্তর্ভুক্তি দেশের বস্ত্র ও সুতা উৎপাদন খাতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাঁদের মতে, দুই দশকেরও বেশি সময় ধরে গুণগত মান, দক্ষতা, নির্ভরযোগ্যতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সায়হাম গ্রুপ বস্ত্র ও সুতা উৎপাদনে কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান তৈরি করেছে।

মার্কিন প্রতিনিধিদলের এ সফরের মাধ্যমে বাংলাদেশের মাটিতে গড়ে ওঠা সায়হাম গ্রুপের উৎপাদন সক্ষমতা, মাননিয়ন্ত্রণ ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের কাঁচা তুলার ব্যবহার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের আগ্রহ আরও দৃশ্যমান হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল

error:

সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল

আপডেট সময় ০৪:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬