
নাজমুল ইসলাম হৃদয়, বাহুবল:
হবিগঞ্জের বাহুবল মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী আশরাফ। মঙ্গলবার (২১ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে মো. আলী আশরাফ চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এসব অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা লাভ করেন।
নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি বলেন, বাহুবলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মাদক, চোরাচালান, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি জনগণের জন্য উন্মুক্ত, সেবামূলক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা হবে।
এদিকে, বাহুবল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনিযুক্ত ওসিকে স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা, পেশাদারিত্ব, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ আরও কার্যকর পুলিশি সেবা পাবেন।
বাহুবলবাসী নবনিযুক্ত ওসি মো. আলী আশরাফের সফল দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাংলার খবর ডেস্ক : 
























