ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বসুন্ধরায় অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪ Logo শ্রম অসন্তোষের পেছনে ষড়যন্ত্রের অভিযোগ প্রধানমন্ত্রীর, পানির ন্যায্য হিস্যার অঙ্গীকার Logo চুনারুঘাটের চা বাগানে পূজামণ্ডপ পরিদর্শনে এমপিপুত্র সৈয়দ শাফকাত আহমেদ Logo হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে ৫৫ বিজিবি Logo নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি Logo লাখাইয়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে করাব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের শোডাউন Logo নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo আন্দিউড়ায় পূজামণ্ডপে পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo কক্সবাজারে দিনের বেলায় দুই দফায় ডাকাতি, ৬০ যানবাহনের যাত্রীদের জিম্মি করে লুট Logo মাধবপুর-চুনারুঘাটে পূজামণ্ডপে আমিনুল ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা ও আর্থিক অনুদান

শ্রম অসন্তোষের পেছনে ষড়যন্ত্রের অভিযোগ প্রধানমন্ত্রীর, পানির ন্যায্য হিস্যার অঙ্গীকার

বাংলার খবর ডেস্ক

‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, এমন কিছু অপশক্তি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তাঁর দাবি, পোশাকশিল্প ও কলকারখানায় সাম্প্রতিক শ্রম অসন্তোষের পেছনে সীমান্তের ওপারে অবস্থানরত ক্ষমতাচ্যুত স্বৈরাচারের অর্থায়ন এবং দেশের ভেতরের কিছু রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে।

তারেক রহমান বলেন, এ বিষয়ে তাঁদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে। তাঁর অভিযোগ, দেশের বাইরে থেকে অর্থ পাঠিয়ে দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। এ ধরনের অপতৎপরতা দেশের মানুষকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও তিনি জানান।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি কয়েকটি রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। ঢাকার ওসমানী উদ্যানে জুলাই শহীদদের স্মরণে স্মারক নির্মাণের উদ্যোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসায় বিএনপি পাশে দাঁড়িয়েছে। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করার দাবি করা দলগুলোকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তারা উপস্থিত হয়নি বলে অভিযোগ করেন তিনি।

দেশের মানুষের প্রত্যাশা তুলে ধরে তারেক রহমান বলেন, সাধারণ মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারের পাশাপাশি কর্মসংস্থান ও স্থায়ী স্থিতিশীলতা চায়। ১২ তারিখের নির্বাচনে জনগণ যেভাবে বিএনপিকে নির্বাচিত করেছে, ভবিষ্যতেও সেই সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

রাজশাহী ও উত্তরাঞ্চলের কৃষিনির্ভর অর্থনীতির উন্নয়নে পদ্মা ও তিস্তা নদীতে ব্যারেজ নির্মাণের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতের সঙ্গে আলোচনা করে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের স্বার্থে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

দেশের অর্থনৈতিক অগ্রগতি, শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

বসুন্ধরায় অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

error:

শ্রম অসন্তোষের পেছনে ষড়যন্ত্রের অভিযোগ প্রধানমন্ত্রীর, পানির ন্যায্য হিস্যার অঙ্গীকার

আপডেট সময় ০৮:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬