ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের ফরদাবাদে ৩০০ ফুটের নড়বড়ে বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী সেতুর দাবিতে এলাকাবাসী Logo বিশ্বকাপ উন্মাদনায় শাহজালালপুরে প্রীতি ফুটবল ম্যাচ, উৎসবমুখর পরিবেশ Logo সাতছড়িতে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে মতবিনিময় সভা, নজরদারি বাড়ানোর আহ্বান Logo মানুষের সেবা করেই জনগণের আস্থা অর্জন করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল Logo লাখাইয়ের বুল্লা বাজারে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট Logo বিশ্বকাপজয়ীদের জন্য এবার নতুন সম্মাননা, প্রথমবার দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং Logo লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, শুরু হলো তথ্য সংগ্রহ Logo সাতছড়ি সড়ক ধসে ট্রাক উল্টে যান চলাচল বন্ধ, বিকল্প পথ ব্যবহারের পরামর্শ Logo বিশ্বমঞ্চে মাধবপুরের কৃতি সন্তান রাবাব ফাতিমা, আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি Logo বন বিভাগ ও সাতছড়ি সিএমসির যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার

লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, শুরু হলো তথ্য সংগ্রহ

পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘কৃষক স্মার্ট কার্ড’ প্রদান ও তথ্য সংগ্রহ কার্যক্রম। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের ৩ নম্বর ব্লকের (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) পূর্ব সিংহগ্রামের কৃষক ইলিয়াস মিয়ার তথ্য সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মোতালেব খান, করাব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুল আলম মালু, উপজেলা যুবদলের সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আমিন চৌধুরী, পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন, নূরুল ইসলাম নাহিদ, হারুনুর রশীদ, সিদ্দিকুর রহমান রাজিব এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কৃষক।

বক্তারা বলেন, কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের তথ্যভান্ডার ডিজিটাল হবে এবং সরকারি কৃষি সহায়তা কার্যক্রম আরও সহজ ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। তারা প্রকৃত কৃষকদের সঠিক তথ্য অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং কেউ যেন এই সুবিধা থেকে বাদ না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করাব ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কৃষকদের তথ্য সংগ্রহ ও স্মার্ট কার্ড কার্যক্রম ১৭ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে।

এই সময়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ইকবাল হোসেন ও কামাল ফরাজিসহ চারজন কর্মকর্তা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের ফরদাবাদে ৩০০ ফুটের নড়বড়ে বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী সেতুর দাবিতে এলাকাবাসী

লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, শুরু হলো তথ্য সংগ্রহ

আপডেট সময় ০৬:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬