ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যানজট নিরসনে শায়েস্তাগঞ্জ পৌরসভার অভিযান, নম্বর প্লেটবিহীন ১৪০ অবৈধ টমটম আটক Logo মাধবপুরে বসতঘরে চুরি, নগদ অর্থ ও স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগ Logo মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস Logo পাহাড়ি ঢলে বিলীনের পথে সাতছড়ির ত্রিপুরা পল্লী, ঝুঁকিতে ২৪ পরিবার Logo ‘চোরের দলের খেলা কবে’ সার্চে অবাক নেটদুনিয়া Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ড্রোনে ত্রাণ বিতরণ Logo মাধবপুরে ডিবির অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১ Logo হবিগঞ্জ জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হলেন সাংবাদিক আশরাফুল ইসলাম কহিনুর Logo মাধবপুরে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের সিএমসি সভা অনুষ্ঠিত Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা বা লেনদেনের মতো অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। নতুন আইনে এ ধরনের সাইবার অপরাধ প্রমাণের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার হওয়া বাধ্যতামূলক থাকবে না।

সোমবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটে বিলটি পাস হয়।

পাস হওয়া বিলে মাদকসংক্রান্ত অপরাধের বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের সুযোগ, নিজস্ব হাজতখানা ও অস্ত্রাগার স্থাপন, ডগ স্কোয়াড গঠন এবং মাদকসংক্রান্ত সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ শাখা ও ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন আইনের মাধ্যমে অনলাইনভিত্তিক মাদক ব্যবসা ও সাইবার মাধ্যমে পরিচালিত মাদক অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সক্ষমতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতি পেলেই ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ আইনে পরিণত হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

যানজট নিরসনে শায়েস্তাগঞ্জ পৌরসভার অভিযান, নম্বর প্লেটবিহীন ১৪০ অবৈধ টমটম আটক

মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

আপডেট সময় ১০:২২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬