ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যানজট নিরসনে শায়েস্তাগঞ্জ পৌরসভার অভিযান, নম্বর প্লেটবিহীন ১৪০ অবৈধ টমটম আটক Logo মাধবপুরে বসতঘরে চুরি, নগদ অর্থ ও স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগ Logo মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস Logo পাহাড়ি ঢলে বিলীনের পথে সাতছড়ির ত্রিপুরা পল্লী, ঝুঁকিতে ২৪ পরিবার Logo ‘চোরের দলের খেলা কবে’ সার্চে অবাক নেটদুনিয়া Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ড্রোনে ত্রাণ বিতরণ Logo মাধবপুরে ডিবির অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১ Logo হবিগঞ্জ জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হলেন সাংবাদিক আশরাফুল ইসলাম কহিনুর Logo মাধবপুরে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের সিএমসি সভা অনুষ্ঠিত Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি ফজলে রাব্বির সভাপতিত্বে এবং সদস্য সচিব ও প্রধান শিক্ষক ফজলুল করিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

পরিচিতি পর্ব শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন, এডহক কমিটির অভিভাবক সদস্য হাবিবুর রহমান হাবিব এবং শিক্ষক প্রতিনিধি ফয়সাল আহমেদ।

এ ছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামাল, বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই, লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক, শিক্ষক আব্দুর রাজ্জাক, শাহবায়েজিদ ইসলামী একাডেমির প্রধান শিক্ষক জুবায়ের আহমেদ, ছাত্রনেতা এস এম জুবায়ের আহমেদ ও রবিউল ইসলাম রবি।

বক্তারা বলেন, উপজেলার একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠানটি নানা সমস্যায় জর্জরিত। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যমান সংকট নিরসনে নবনির্বাচিত সভাপতির কার্যকর ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে নারী শিক্ষার উন্নয়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে ফজলে রাব্বি বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত উন্নয়ন সম্ভব। তিনি বলেন, সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবেন এবং প্রতিষ্ঠানটিকে উপজেলার একটি আদর্শ নারী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

যানজট নিরসনে শায়েস্তাগঞ্জ পৌরসভার অভিযান, নম্বর প্লেটবিহীন ১৪০ অবৈধ টমটম আটক

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬