ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা Logo লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত, ট্রাক্টরসহ দুই যান জব্দ Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ Logo আবাবিল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

মাধবপুরে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের সিএমসি সভা অনুষ্ঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি)-এর সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিব ইশমাম, সাংবাদিক হামিদুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা।

সভায় কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ক্লাবগুলোর কার্যক্রমকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাসী, দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশে ক্লাবভিত্তিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রকল্পের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা

error:

মাধবপুরে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের সিএমসি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬