ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা Logo লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত, ট্রাক্টরসহ দুই যান জব্দ Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ Logo আবাবিল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

মাধবপুরে ডিবির অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় মো. শাহিন আলম রবিন (২৬) নামে এক যুবককে আটক করা হয়।

রোববার (১২ জুলাই) রাত প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সায়হাম ফিউচার পার্কের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে শাহিন আলম রবিনের হেফাজত থেকে আইফোন, ভিভো, রিয়েলমি, রেডমি ও টেকনোসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার ৯০০ টাকা।

আটক শাহিন আলম রবিন মাধবপুর পৌর এলাকার পশ্চিম মাধবপুর গ্রামের শামছুল আলম খানের ছেলে।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, চুরি ও ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারে এবং চোরাই মোবাইল কেনাবেচা চক্রের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা

error:

মাধবপুরে ডিবির অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১

আপডেট সময় ০৪:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬