ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা Logo লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত, ট্রাক্টরসহ দুই যান জব্দ Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ Logo আবাবিল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি

রোকন উদ্দিন লস্কর, মাধবপুর প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলার জুলাই গণঅভ্যুত্থানের একমাত্র শহীদ শামীম মিয়ার নামে একটি সড়কের নামকরণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৩ জুন) মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের কাছে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম তানজিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম মিয়া, সদস্য সচিব হাফেজ শামসুল আলম বাবলু, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) হবিগঞ্জ জেলার প্রথম সংগঠক ও নির্বাহী সদস্য সৈয়দ মুহা. মাহদী হাসান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে মাধবপুর উপজেলার একমাত্র শহীদ শামীম মিয়া দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। তাঁর আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনা জাগ্রত করার লক্ষ্যে মাধবপুর বাজারের উপজেলা বাউন্ডারি সংলগ্ন কিবরিয়া স্কয়ার থেকে মাধবপুর পশু হাসপাতাল পর্যন্ত প্রায় ৪৫০ মিটার নতুন সড়কের নাম “জুলাই শহীদ শামীম মিয়া সড়ক” করার দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, শহীদ শামীম মিয়ার আত্মত্যাগ জাতির জন্য এক গৌরবময় অধ্যায়। তাঁর স্মৃতিকে সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে এই সড়কের নামকরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে।

স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা

error:

মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি

আপডেট সময় ০৩:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬