ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা Logo লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত, ট্রাক্টরসহ দুই যান জব্দ Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ Logo আবাবিল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নাছিরনগরের যুবক নিহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাহির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার হরিতলা এলাকার বাদশা গেইট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহির হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহির হোসেন মোটরসাইকেলযোগে মাধবপুর হয়ে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে হরিতলা এলাকার বাদশা গেইট সংলগ্ন স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

স্থানীয়রা জানান, ওই সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। ফলে ছোট-বড় দুর্ঘটনা লেগেই থাকে। তারা সড়কে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা

error:

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নাছিরনগরের যুবক নিহত

আপডেট সময় ০৪:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬