ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির

গায়ক আসিফ আকবর গ্রেফতার

তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিআইডির একটি দল তাকে গ্রেফতার করে।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা মামলায় আসিফ আকবরকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহারে শফিক তুহিন অভিযোগ করেন, অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ বিভিন্ন গীতিকার, সুরকার ও শিল্পীর মোট ৬১৭টি গান ডিজিটাল প্ল্যাটফর্মে বাণিজ্যিকভাবে ব্যবহার করে বিপুল অর্থ উপার্জন করা হয়েছে। তার দাবি, আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে আসিফ আকবর বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলোকে ট্রু-টিউন, রিংটোন, ফুলট্র্যাক ও অন্যান্য ডিজিটাল কনটেন্টে রূপান্তর করে বাণিজ্যিকভাবে ব্যবহার করেছেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পর আসিফ আকবর তার বিরুদ্ধে অশালীন মন্তব্য ও হুমকি দেন। পরবর্তীতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে শফিক তুহিনকে নিয়ে অবমাননাকর ও উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়।

শফিক তুহিন দাবি করেন, ওই লাইভ ভিডিওর বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়, যা তার মানহানির কারণ হয়েছে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, সংগীতাঙ্গনের শিল্পী, সুরকার ও গীতিকার প্রীতম আহমেদসহ অনেকেই এ ঘটনার বিষয়ে অবগত রয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল

error:

গায়ক আসিফ আকবর গ্রেফতার

আপডেট সময় ০৯:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬