ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ

সৌদিতে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ছাড়াল ১৭ হাজার

বাংলার খবর ডেস্কঃ
সৌদি আরবে বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ১৭,৩৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ গত এক সপ্তাহে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। শনিবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়।

সংবাদ সংস্থাটির বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, বাসস্থান আইন লঙ্ঘনের জন্য ১০,৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার জন্য ৪,১২৮ জনকে এবং শ্রম-সম্পর্কিত বিষয়ের জন্য আরও ২,৮৬৪ জনকে আটক করা হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়া ১,৪৮৩ জনের মধ্যে ৫৬ শতাংশ ইথিওপিয়ান, ৪১ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য জাতীয়তার।

এ ছাড়া প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১০৪ জনকে ধরা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার সাথে জড়িত থাকায় আরও ১৫ জনকে আটক করা হয়েছে।

সৌদিতে ৩ নারীসহ ৮ প্রবাসী গ্রেপ্তার, কর্তৃপক্ষের কঠোর সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে অবৈধ প্রবেশে সহায়তাকারী যেই হোক না কেন তাকে শাস্তি দেওয়া হবে। এমন অপরাধীর সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

মন্ত্রণালয় অপরাধীদের ধরতে স্থানীয় বাসিন্দাদের সহায়তা চেয়েছে। বলেছে, সন্দেহজনক যে কোনো আইন লঙ্ঘনের খবর মক্কা ও রিয়াদ অঞ্চলে টোল-ফ্রি নম্বর ৯১১ এবং দেশটির অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে জানানো যাবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

error:

সৌদিতে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ছাড়াল ১৭ হাজার

আপডেট সময় ০৪:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫