ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পলাতক আসামির সন্ধান চেয়ে জনসাধারণের সহযোগিতা কামনা

নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামির সন্ধান চেয়ে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিপি মামলা নং- ৩৭১/২০২৫ (কোতোয়ালী), তারিখ ০৯ নভেম্বর ২০২৫-এর মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৩০ ধারায় অভিযুক্ত মোঃ মেহেরাজ নাঈম (২২)-এর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

অভিযুক্ত মেহেরাজ নাঈমের পিতা মৃত ওমর ফারুক এবং মাতা মোছাঃ নাছিমা বেগম। তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জামিরকোর্ট এলাকায়।

মামলার অভিযোগ অনুযায়ী, তিনি এক তরুণীকে অপহরণ করে পলাতক রয়েছেন। বর্তমানে তাকে গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

অভিযুক্তের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানা অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ০১৩৩০০৮৫১০৭ নম্বরে যোগাযোগ করেও তথ্য প্রদান করা যাবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে জনসাধারণের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আইন প্রয়োগে সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরে মাদকসহ গ্রেপ্তার ৪, বিভিন্ন মামলায় আরও ৬

error:

পলাতক আসামির সন্ধান চেয়ে জনসাধারণের সহযোগিতা কামনা

আপডেট সময় ০৪:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬