ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, চলছে পুলিশের অভিযান

রাজধানীর ধানমন্ডির মাসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ৭ যুবককে আটক করেছে পুলিশ।

জানাজার নামাজ শেষে নেতাকর্মীদের একটি অংশ স্লোগান দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে। এ সময় কয়েকজনকে আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের পূর্ণ পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর ধানমন্ডি ৩২ নম্বর এলাকাজুড়ে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক জানান, মরদেহবাহী গাড়ির নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

আটক ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, ধানমন্ডি এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের পরিচয় যাচাই ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদ মারা যান। তার পরবর্তী জানাজা অনুষ্ঠিত হবে নিজ জেলা ভোলায়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, চলছে পুলিশের অভিযান

আপডেট সময় ০৯:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬