ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর Logo লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর Logo মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অলি গ্রেপ্তার Logo লাখাইয়ে রোপা আমনের আবাদ শেষ পর্যায়ে, সবুজে ছেয়ে গেছে হাওর

মাধবপুরে ২৫০টি মেহগনি গাছসহ ট্রাক আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কের জগদীশপুর বিট কাম চেক স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৫০টি মেহগনি বল্লী (গোল কাঠ) ভর্তি একটি ট্রাকসহ একজনকে আটক করেছে বন বিভাগ। সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৫টার দিকে রঘুনন্দন বন রেঞ্জের অভিযানে এ আটক কার্যক্রম পরিচালিত হয়।

জানা যায়, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ আব্দুর রহমানের নির্দেশনায় রঘুনন্দন বন রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এম এইচ রহু ইয়ানের নেতৃত্বে জগদীশপুর বন বিট কর্মকর্তা (ডেপুটি ফরেস্ট রেঞ্জার) জহিরুল ইসলামের সমন্বয়ে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সিলেট-ঢাকা মহাসড়কে জগদীশপুর বন বিট কাম চেক স্টেশনের সামনে একটি ট্রাককে সিগন্যাল দিলে চালক রাস্তার পাশে গাড়ি থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে বন বিভাগের সদস্যরা ২৫০টি মেহগনি বল্লী ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-০৩৫১) জব্দ করেন এবং গাড়িচালক মোঃ সবরুজ্জামানকে আটক করেন।

অভিযান পরিচালনাকারী রঘুনন্দন বন রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এম এইচ রহু ইয়ান জানান, কিছু অসাধু চক্র বন আইন অমান্য করে রাতের আঁধারে মহাসড়ক ব্যবহার করে অবৈধভাবে বনাঞ্চলের গাছ পাচার করে থাকে। এ ধরনের কর্মকাণ্ড রোধে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, আটককৃত মেহগনি বল্লীসহ ট্রাকটি জব্দ করে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। বনজ সম্পদ রক্ষায় ভবিষ্যতেও কঠোর অভিযান চলবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

error:

মাধবপুরে ২৫০টি মেহগনি গাছসহ ট্রাক আটক

আপডেট সময় ১২:১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬